News Flash

Image

পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে মৃত্যু ৪ জনের, অসুস্থ ৩৫০০

কলকাতা, ২৮ জুলাই (হি. স.) : বর্ষার বৃষ্টিতে ডেঙ্গুতে আক্রান্ত গোটা পশ্চিমবঙ্গ। গোটা রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৩৫০০ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য দফতর এইতথ্য জানিয়েছে।

জানা গেছে, এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। রোগীদের মধ্যে শিশু, বয়স্ক, মহিলা এবং সব বয়সের মানুষ রয়েছে। স্বাস্থ্য দফতরের একজন আধিকারিক জানান, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় সবচেয়ে খারাপ অবস্থা। এই এলাকাগুলি হল হীরাঘাটা, রানাঘাট, কৃষ্ণনগর, নদিয়ার আমডাঙ্গা এবং উত্তর ২৪পরগনার বসিরহাট। হুগলি, হাওড়াতেও বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন।

রাজ্য স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর সিদ্ধার্থ নিয়োগী বলেছেন, কলকাতা সহ সমস্ত জেলার সরকারি হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনও রোগীকে ডেঙ্গুর লক্ষণ সহ রেফার করবেন না, অবিলম্বে তাদের ভর্তি করে চিকিত্সা শুরু করুন। উল্লেখ্য, একদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গে ডেঙ্গুর সংক্রমণ বাংলাদেশ থেকে ছড়াচ্ছে।

Releated Posts

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

ভারত ও ওপেকের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে ঐকমত্য

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন ওপেক জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top