News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এক যুবকের বিরুদ্ধে অটো চালকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
Image

এক যুবকের বিরুদ্ধে অটো চালকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আগরতলা, ২৮ জুলাই (হি.স.) : নানা অছিলায় দীর্ঘ দিন ধরেই অটো চালকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন খোয়াই এলাকার বাসিন্দা লক্ষ্মণ দেবর্বমা। আজ দুপুরে খোয়াই অফিসটিলা এলাকা থেকে স্থানীয় জনগন তাকে হাতেনাতে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

জনৈক অটো চালক অভিযোগ করেন, আগরতলা থেকে ওই যুবক প্রায়ই অটো ভাড়া করে খোয়াই যেতেন। তখন ওই অটো চালকদের কাছ থেকে লক্ষ্মণ দেবর্বমা কখনো ২০০ টাকা, ৫০০ টাকা কিংবা ৫০ টাকা ধার নিতেন। তিনি অটো চালকদের আশ্বাস দিতেন, যে পুনরায় আগরতলা ফিরে যাবেন এবং তাঁদের ভাড়া সহ ধারের টাকা মিটিয়ে দেবেন। কিন্তু তিনি অটো চালকদের কাছ থেকে টাকা ধার নিয়ে পালিয়ে যেতেন।

তিনি আরও অভিযোগ করেন, এইভাবে বেশ কয়েকজন অটো চালকের সাথে প্রতারণা করেছেন লক্ষ্মণ। শুক্রবার দুপুরে লক্ষ্মণ দেববর্মা আগরতলা থেকে খোয়াই অটো ভাড়া করে গিয়েছিলেন। তখন খোয়াই অফিসটিলা এলাকা থেকে স্থানীয় জনগণ তাঁকে হাতেনাতে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top