News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঁটাতারের বেড়া কেটে কৈলাসহরের সীমান্ত গ্রামে দুঃসাহসিক চুরি ঘিরে চাঞ্চল্য
Image

কাঁটাতারের বেড়া কেটে কৈলাসহরের সীমান্ত গ্রামে দুঃসাহসিক চুরি ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷  কৈলাসহর শহরে খোদ থানার নাকের ডগায় দু:সাহসিক চুরি সংগঠিত হয়৷  পুলিশের ভুমিকা নিয়ে বড়সড় প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এলাকাবাসীরা জানায় যে, গভীর রাতে কৈলাসহর পুর পরিষদের দুই নং ওয়ার্ডের বৌলাপাশা এলাকায় বাংলাদেশের চোরের দল  ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটা তার কেটে বিপ্লব মালাকারের বাড়িতে ঢুকে একটি গরু এবং দুটো বাইসাইকেল চুরি করে নিয়ে যায়৷ এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতংক বিরাজ করছে৷ এলাকা বাসীরা জানায় যে, মংগলবার রাত আনুমানিক তিনটা নাগাদ বাংলাদেশের তিনজনের এক চোরের দল ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটা তার কেটে বৌলাপাশা এলাকায় প্রবেশ করে বিপ্লব মালাকারের বাড়িতে ঢুকার সময় পাশের বাড়ির ষাট বছরের ললিত নম দেখে ফেলে৷ সাথে সাথেই তিনজন চোরের মধ্যে  একজন ললিত নমের গলায় ধারালো দা ধরে রেখে চিৎকার না দেবার জন্য বলে৷ ষাট বছরের ললিত নম ভয়ে চুপচাপ ছিলো৷ বিপ্লব মালাকার পেশায় মাছ ব্যবসায়ী৷ বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়ি মাছ ফেরি করে বিক্রি করে পরিবার প্রতিপালন করেন বিপ্লব মালাকার৷ অভাবী বিপ্লবের বাড়িতে ঢুকে গরু এবং বাইসাইকেল চুরি করে নিয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন বিপ্লব৷ এভাবে শহর এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাটা তার কেটে চুরি হওয়ায় বিশেষ করের থানার তিনশো মিটারের মধ্যে এবং বৌলাপাশা এলাকার বি.এস.এফ ক্যাম্পের পঞ্চাশ মিটারের মধ্যে আন্তর্জাতিক সীমান্তের কাটা তার কেটে চুরি হয়ে যাওয়ায় পুলিশ এবং বি.এস.এফের ভুমিকা নিয়ে বড়সড় প্রশ্ণ উঠছে৷ এই ঘটনার খবর পেয়ে কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, বিশিষ্ট সমাজসেবী সিদ্ধারত দত্ত সহ আরও অনেকেই সংশ্লিষ্ট এলাকায় গিয়ে খোঁজ খবর নেন

Releated Posts

বিশালগড়ে যুবককে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ, ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আক্রান্ত…

ByByReshmi Debnath Aug 24, 2026

অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ

আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিদ্যুৎ, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যানজট নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্যব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং নগর যানজট নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একাধিক…

ByByReshmi Debnath Aug 24, 2026

কুমারঘাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আগরতলা, ২৪ আগস্ট: নিখোঁজ হওয়ার একদিনের মধ্যেই পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাটের পণ্ডিত…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top