News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপির সাফল্যের প্রশংসা মোদীর, দাবি সুকান্ত মজুমদারের
Image

বিজেপির সাফল্যের প্রশংসা মোদীর, দাবি সুকান্ত মজুমদারের

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.) : পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সাফল্যের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মঙ্গলবার বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কাছে এই প্রশংসা করেছেন তিনি৷

এদিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এই কথাই জানিয়েছেন সুকান্তবাবু। তিনি সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী কিছু রাজনৈতিক কথাও বলেছেন৷ পঞ্চায়েত নির্বাচনে যা আসনে জয় হয়েছে, তার প্রশংসা করেছেন৷ এত অত্যাচারের পর, এত কারচুপির পরও ১১ হাজার আসন পেয়েছে বিজেপি, সেই জয়ের প্রশংসা করেন৷ বলেন যে আপনারা ভালো লড়াই করেছেন৷ ভালো আসন এসেছে৷’

সুকান্ত মজুমদার জানিয়েছেন, পাশাপাশি বাংলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ কেমন চলছে, সেই বিষয়েও এ দিন আমার কাছ থেকে খোঁজ খবর নেন। সেই সময়ই পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ বিজেপির সাফল্যের জন্য প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷

বিজেপির দাবি, এবারের পঞ্চায়েত নির্বাচনে সাফল্য অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে৷ গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সবক্ষেত্রেই আসন সংখ্যার নিরিখে অন্যবারের ফল টপকে গিয়েছে গেরুয়া শিবির। আগের থেকে অনেক বেশি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করতে পেরেছে তারা৷ কিন্তু কোনও জেলা পরিষদ বিজেপির দখলে আসেনি। তার পরও আগের থেকে ফল ভালো হওয়ায়, তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ৷ বঙ্গ বিজেপি অবশ্য বারবার দাবি করেছে যে এবার পঞ্চায়েতের ফল তারা অনেক ভালো করতে পারত৷ কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস হিংসার আশ্রয় নিয়ে, প্রশাসনকে ব্যবহার করে গণনায় কারচুপি করে অনেক হেরে যাওয়া আসন দখল করে নিয়েছে ৷ সুকান্তবাবর দাবি, হিংসা সত্ত্বেও বিজেপির সাফল্যে মুগ্ধ প্রধানমন্ত্রী ৷ তারই প্রশংসা করেছেন তিনি।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top