News Flash

  • Home
  • খেলা
  • ভারতরত্ন-স্পোর্টস স্কুলের নিষ্ফলা ম্যাচ ব্লাডমাউথ-মৌচাক মুখোমুখি আজ
Image

ভারতরত্ন-স্পোর্টস স্কুলের নিষ্ফলা ম্যাচ ব্লাডমাউথ-মৌচাক মুখোমুখি আজ

ভারতরত্ন: ০

স্পোর্টস স্কুল: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।। ফের ড্র-তে নিষ্পত্তি হলো ম্যাচ। তাও গোলশূন্য অবস্থায় ড্র-তে শেষ হলো খেলা। ভারতরত্ন সংঘ বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুলের মধ্যে ছিল ম্যাচ। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের ১৯তম ম্যাচ। এ নিয়ে তৃতীয় ম্যাচ ড্র-তে নিষ্পত্তি হয়েছে। আখেরে নিজেদের পঞ্চম ম্যাচে ড্র করা মানেই, এবারের মতো চ্যাম্পিয়ন ও রানার্স খেতাব নিশ্চিত অধরা ভারতরত্ন সংঘ ও ত্রিপুরা স্পোর্টস স্কুলের জন্য। শিরোপার লক্ষ্যে যদিও নাইন বুলেটস এবং কল্যাণ সমিতি অনেকটা এগিয়ে। ব্লাড মাউথ ক্লাবও নিজেদের সাফল্যের লক্ষ্যে দাবিদার করে তুলছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ সোমবার বিকেলে ভারতরত্ন সংঘ বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুলের গুরুত্বপূর্ণ ম্যাচটি গোলশূন্য অবস্থায় ড্র-তে শেষ হয়েছে। দুই অর্ধের ৯০ মিনিটের খেলা শুরু থেকে শেষ পর্যন্ত দু-দলের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও জালে বল জড়িয়ে ন্যূনতম গোলে লিড নেওয়ার সুযোগ কেউ পায়নি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হয় ম্যাচ। ড্র এর সুবাদে দু দল এক-এক করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। ‌ উপরন্ত খেলায় অসদাচরনের এর দায়ে রেফারি ভারতরত্ন সংঘের নবকিশোর সি়ংহ-কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, অরিন্দম মজুমদার, অসীম বৈদ্য ও পল্লব চক্রবর্তী। দিনের খেলা ব্লাড মাউথ ক্লাব বনাম মৌচাক ক্লাব বিকেল ৪টায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top