News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা বিমানবন্দরের ৪১ কেজি শুকনো গাঁজা উদ্ধার
Image

আগরতলা বিমানবন্দরের ৪১ কেজি শুকনো গাঁজা উদ্ধার

আগরতলা, ২৪ জুলাই (হি.স.) : পোস্ট অফিসের মাধ্যমে গাঁজা পাচারের সময় এমবিবি বিমানবন্দরের কার্গো কর্মীদের হাতে উদ্ধার ৪১ কেজি শুকনো গাঁজা। সাথে সাথে কার্গো কর্মীরা এয়ারপোর্ট থানায় খবর পাঠিয়েছে। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ দুপুর ১টা নাগাদ এয়ারপোর্ট থানায় খবর আসে এমবিবি বিমানবন্দরে কার্গো কর্মীরা গাঁজা উদ্ধার করেছেন। পোস্ট অফিসের দুটি ব্যাগ চেকিং করার সময় তাঁদের সন্দেহ হয়। সাথে সাথে তাঁরা পোস্ট অফিস ও এয়ারপোর্ট থানায় খবর পাঠিয়েছেন। সেই খবরের ভিত্তিতে পুলিশ বিমানবন্দরে গিয়ে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে মোট ৪১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে।

তিনি আরও জানিয়েছেন, এ–বিষয়ে পোস্ট অফিসে খবর পাঠানো হলেও কেউ এসে যোগাযোগ করেনি। এখনো পর্যন্ত জানা যায়নি ওই গাঁজা কোথা থেকে বিমানবন্দরে এসেছে এবং কোথায় পাচার করা হবে। পুলিশ সুনির্দিষ্ট মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top