News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুরের পরিস্থিতি নিয়ে সংসদে সরব বিরোধীরা, উত্তাল উভয়কক্ষের অধিবেশন
Image

মণিপুরের পরিস্থিতি নিয়ে সংসদে সরব বিরোধীরা, উত্তাল উভয়কক্ষের অধিবেশন

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): মণিপুরের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারের পর শুক্রবারও সংসদে সরব হয়েছেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। বিরোধী সাংসদদের তুমুল হইহট্টগোলের কারণে শুক্রবার লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয়েছে। মণিপুরের পরিস্থিতি নিয়ে এদিন সংসদে আলোচনার দাবি জানান বিরোধীরা। সরকারের পক্ষ থেকে বলা হয়, আলোচনা হবেই। তবুও হইচই, হট্টগোল চলতে থাকে।

মণিপুর পরিস্থিতি নিয়ে লোকসভায় হট্টগোলের মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, “মণিপুরের ঘটনা অবশ্যই অত্যন্ত গুরুতর এবং পরিস্থিতি বুঝতে পেরে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে মণিপুরে যা ঘটেছে তা সমগ্র দেশকে লজ্জায় ফেলেছে। এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা মণিপুর নিয়ে সংসদে আলোচনা চাই।” হইহট্টগোলের মধ্যেই দুপুর বারোটা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও একই অবস্থা ছিল, তাই রাজ্যসভার অধিবেশন দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

Releated Posts

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে সাংবাদিকদের শুভেচ্ছা, গণতন্ত্রে নিরপেক্ষতার গুরুত্বের উপর জোর নেতাদের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্রে…

ByByNews Desk May 3, 2026

বিধাননগর গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার

কলকাতা, ৩ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিধাননগরে একটি গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের…

ByByNews Desk May 3, 2026

“ভারতের মানুষ বোকা নয়”, কংগ্রেসের ‘পাপ’ শেষ হয় না: কিরেন রিজিজুর তোপ

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রবিবার বলেন, “ভারতের…

ByByNews Desk May 3, 2026

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী মোতায়েন সংক্রান্ত ইসির সার্কুলারে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তৃণমূলের

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোটগণনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন সংক্রান্ত নির্বাচন কমিশনের সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top