News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারী জমিতে অবৈধভাবে শূকর পালন বন্ধ করতে পারছে না তহশিল অফিস
Image

সরকারী জমিতে অবৈধভাবে শূকর পালন বন্ধ করতে পারছে না তহশিল অফিস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ অভিযোগ জানানোর পরও সরকারী জমিতে অবৈধভাবে শূকর পালন বন্ধ করতে পারছেনা স্থানীয় তহশিল অফিস৷ এই অভিযোগে তহশিল অফিসের কর্মীদের ভেতরে রেখেই অফিসের দরজায় তালা ঝুলালো ক্ষুব্ধ এলাকাবাসী৷ ঘটনা ফটিকরায় থানাধীন কাঞ্চনবাড়ি চার নম্বর ওয়ার্ডে৷ স্থানীয়দের অভিযোগ, এলাকার বাসিন্দা বিভাষ দাস দীর্ঘদিন ধরেই কাঞ্চনবাড়ি তহশিল অফিস সংলগ্ণ নিজ বাড়ির পাশেই একটি সরকারী জমি দখল করে চালাচ্ছেন শূকরের খামার৷ এর ফলে খামার থেকে নির্গত দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার মানুষ৷ ঘটনা জানিয়ে মামলা হয়েছে থানায়ও৷ বিগত চার বছর ধরে এই সমস্যা চলে আসলেও নেই এর কোন সুরাহা৷ এলাকার মানুষের অভিযোগ, সম্প্রতি মামলার শুনানিতে বিভাষ দাসের পক্ষেই রায় দেন বিচারক৷ এতে অসন্তোষ্ট অভিযোগকারীরা৷ ক্ষুব্ধ হয়ে তারা কাঞ্চনবাড়ি তহশিল অফিসে হাজির হন এবং অফিসে তালাবন্ধ করে রাখেন তহশিলদার সহ অন্যান্য কর্মীদেরকে৷ দীর্ঘক্ষন আন্দোলনের খবর পেয়ে ছুটে যান ডিসিএম৷ পরে আন্দোলনকারীদের থেকে দুদিনের সময় চেয়ে বিষয়টি মীমাংশার আশ্বাস দিয়ে আন্দোলন প্রত্যাহার করান খোদ ডিসিএম৷

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top