News Flash

Image

নিখোঁজ ধুবড়ির লালকুড়া গ্রামের ১৬ বছরের বালিকা

ধুবড়ি (অসম), ১৯ জুলাই (হি.স.) : ধুবড়ি জেলার গৌরীপুর থানার অন্তৰ্গত লালকুড়া গ্রামের ১৬ বছর বয়সি এক বালিকা গত এক সপ্তাহ থেকে নিখোঁজ। তার সন্ধানে হন্যে হয়ে ঘুরছেন পরিবারের সদস্যরা। খুঁজছে পুলিশও।

পারিবারিক সূত্রের বক্তব্য, গত এক সপ্তাহ থেকে তাঁদের মেয়ে আতুফা খাতুন নিখোঁজ হয়ে গেছে। সম্ভাব্য সব স্থান এবং আত্মীয়স্বজনের বাসাবাড়িতে যোগাযোগ করেও তার কোনও খোঁজ পাচ্ছেন না তাঁরা। ইতিমধ্যে তার বাবা ফজরুল হক রূপসী দাওভাঙ্গি পুলিশ ফাঁড়িতে তাঁদের মেয়ের নিখোঁজ সংক্রান্ত এফআইআর দায়ের করেছেন।

বাবা ফজরুল হক জানান, পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করে সে তাদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তাঁরা ভেবেছিলেন, রাগ কমলে সে ফিরে আসবে, কিন্তু রাত গড়িয়ে এক সপ্তাহ হয়ে গেছে, তাঁদের মেয়ে বাড়ি ফেরেনি। কোনও সদাশয় ব্যক্তি যদি আতুফা খাতুনের সন্ধান পান, তা-হলে মোবাইল ফোনের ৬০০২৪৩৫১১৪ অথবা ৬০০০৮২৮৯৯৩ নম্বরে জানানোর আহ্বান জানিয়েছেন বাবা ফজরুল হক।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top