News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ফুটবল :‌ অনিতার জোড়া গোল ইকফাইকে হারিয়ে প্রথম জয় চলমানের
Image

মহিলা ফুটবল :‌ অনিতার জোড়া গোল ইকফাইকে হারিয়ে প্রথম জয় চলমানের

চলমান-‌৪                                                                                    ইকফাই-‌০

(‌অনিতা-‌২, পুনমদীতা, তানিয়া)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই।।অবশেষে ধরা দিলো জয়। আসরে নিজেদের চতুর্থ ম্যাচে। মঙ্গলবার মুখোমুখি হয়েছিলো আসরের দুই দুর্বল প্রতিপক্ষ। দুদলেই ছিলো একঝঁাক নতুন মুখ। ফলে খেলার মান কখনও উচু পর্যায়ে গিয়ে পৌঁছতে পারেনি। উমাকান্ত মিনি স্টেডিযামে অনুষ্ঠিত ম্যাচে সুজন সরকারের দল চলমান সঙ্ঘ ৪-‌০ গোলে পরাজিত করে ইকফাই-‌কে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত মহিলা ফুটবল লিগে। ‌ম্যাচের বেশীরভাগ সময়ই বড় গড়ায় মাঝমাঠে। বিক্ষিপ্ত কয়েকটি আক্রমণ ছাড়া ইকফাই এর বালিকা ফুটবলাররা ৯০ মিনিটের ম্যাচে তেমন কিছু করতে পারেনি। আর       তঁাদের ওই আক্রমণ চলমানের রক্ষণভাগে তেমন চিড় ধরাতে পারেনি। ফলে জাল নাড়াতে ব্যর্থ হয় ইকফাই এর ফুটবলাররা। অপরদিকে কাউন্টার অ্যাটাকের উপর নির্ভর করে সারা ম্যাচে ৬ বার গোলমুখি আক্রমণে যায় চলমান সঙ্ঘ। আর ওই ৬ বারের মধ্যে ৪ বার বিপক্ষের জাল নাড়াতে সমর্থ হয়েছে। তবে প্রায় ৩১ মিনিট  চলমানকে আটকে রেখেছিলো ইকফাই। এরপরই রক্ষণভাগে চিড় ধরে। আর ওই সুযোগে ৪ গোল করে নিজেদের প্রথম জয় আদায় করে নেয় চলমান। ৩২ মিনিটে অনিতা সরকারের গোলে এগিয়ে যায় চলমান। এরপর ৩৬ মিনিটে পুনমদীতা দেবনাথ, ৪২ মিনিটে অনিতা সরকার এবং প্রথমার্ধের শেষ মিনিটে তানিয়া দাস গোল করেন। দ্বিতীয়ার্ধে প্রায় সারাক্ষণই রক্ষণাত্তক ফুটবল খেলে চলমানের আক্রমণ রুখে দেন ইকফাই এর ফুটবলাররা। রেফারি পল্লব চক্রবর্তী হলুদ কার্ড দেখামন বিজয়ী দলের সোনালি মালাকার-‌কে। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের অনিতা সরকার। ইকফাই এখনও জয়ের মুখ দেখেনি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top