News Flash

Image

বিশালগড় মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ১৮ জুলাই (হি.স.) : বিশালগড় মহকুমা শাসক ও খাদ্য দপ্তর যৌথভাবে মঙ্গলবার বিশালগড় বাজারে অভিযান চালিয়েছে।অভিযানে নেমে বাজারের ব্যাপক অনিয়মের জন্য দুইটি দোকান সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য দফতরের জনৈক আধিকারিক।

ওই আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার বিশালগড় বাজারের বিভিন্ন ফাস্টফুড,  মিষ্টির দোকান ও ফলের দোকানে অভিযান চালানো হয়েছে। মূলত বাজারের বিভিন্ন দোকানে খাদ্যসামগ্রীর দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, অভিযানে নেমে বেশ কয়েকটি দোকানে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে। এদিন মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রি করার জন্য একটি বেকারি বন্ধ করে দেওয়া হয়েছে। ওই বেকারির মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এদিন অবৈধভাবে মজুত করে রাখা ২টি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। এরকম অভিযান আগামীদিনে জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top