News Flash

  • Home
  • প্রধান খবর
  • লোকসভা নির্বাচনে হাজিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এলজেপি প্রার্থী : চিরাগ পাসোয়ান
Image

লোকসভা নির্বাচনে হাজিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এলজেপি প্রার্থী : চিরাগ পাসোয়ান

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে বিহারের হাজিপুর সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লোক জনশক্তি পার্টি (রামবিলাস পাসোয়ান)-র প্রার্থী। মঙ্গলবার এমনটাই জানালেন এলজেপি প্রধান চিরাগ পাসোয়ান। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ২০২৪ সালে বিহারের সবকটি লোকসভা আসনে এনডিএ জয়লাভ করবে এবং ২০২৫ সালে বিহারেও এনডিএ সরকার গঠিত হবে।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলজেপি (রামবিলাস পাসোয়ান) প্রধান চিরাগ পাসোয়ান বলেছেন, “আমি বলতে পারি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) প্রার্থী হাজিপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে।” তিনি আরও বলেন, “বিহারের জনগণ মহাগটবন্ধন মেনে নিচ্ছেন না। ২০২৪ সালে এনডিএ বিহারের ৪০টি আসন জিতবে এবং ২০২৫ সালে বিহারে এনডিএ সরকার গঠিত হবে।”

এদিকে, হাজিপুর সংসদীয় আসনে এলজেপি প্রার্থী সম্পর্কে চিরাগের মন্তব্যের প্রেক্ষিতে হাজিপুরের সাংসদ পশুপতি কুমার পরশ বলেছেন, “হাজিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তাঁর দাবি ভিত্তিহীন। আমি তাঁকে পরামর্শ দিতে চাই, তিনি যেন নিজের নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করেন এবং নিজের বর্তমান আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন।”

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top