News Flash

Image

দিন দুপুরে দুঃসাহসিক চুরি

আগরতলা, ১৮ জুলাই (হি.স.) : বাড়ির মালিকের অনুপস্থিতিতে হাত সাফাই করল চোরের দল। দিনদুপুরে বিশালগড় থানাধীন অফিসটিলা নতুনপল্লী এলাকার বাসিন্দা দীনমজুর সুকুমার সাহার ঘরে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরের দল হানা দিয়ে নগদ দশ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সুকুমার সাহা জানিয়েছেন, তিনদিন আগে তিনি জিরানিয়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ সকালে তাঁর প্রতিবেশীরা বাড়ির গেইট ও দরজা খোলা দেখতে পান। সাথে সাথে প্রতিবেশীরা তাঁকে খবর পাঠিয়েছেন। খবর পেয়ে বাড়িতে ছুটে গিয়ে তিনি দেখতে পান চোরের দল হানা দিয়ে নগদ দশ হাজার টাকা নিয়ে পালিয়েছে। চুরির ঘটনা থানায় জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন,  বাড়ি বাড়ি কাজ করে দশ হাজার টাকা জমিয়েছিলেন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top