News Flash

Image

দলীয় সংগঠনের ব্যাপারে আশ্বস্ত দিলীপ ঘোষ

কলকাতা, ১৭ জুলাই (হি. স.) : দলীয় সংগঠনের ব্যাপারে আগের চেয়ে বেশি আশ্বস্ত বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। পঞ্চায়েত ভোটের পর দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ ও পরামর্শক্রমে সাজানো হচ্ছে রাজ্য সংগঠন। এই অবস্থায় সোমবার সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, লোকসভার লক্ষ্যে কিভাবে এগোবে বিজেপি?

দিলীপ ঘোষ জবাবে বলেন, “আগের থেকেই সংগঠন ভালো। আমরা এবার ৪৭ হাজার প্রার্থী দিয়েছি। আগের বার দিয়েছিলাম মাত্র ২১ হাজার। আমাদের সংগঠন বেড়েছে। ২৪ এ সার্বিক লড়াই হবে। আরও ১ ডজন সিট ছিনিয়ে নেব।“

১৯ জুলাই বিজেপি-র ‘সন্ত্রাস বিরোধি মিছিল’ প্রসঙ্গে দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, “সে তো আপনারাও বর্ষাকালে জুলাই মাসে ভোট করেছেন। এই হিংসার প্রতিবাদ হওয়া উচিৎ। আমাদের প্রতিবাদের অধিকার আছে।“

সাংসদ অর্জুন সিং বলেছেন, “রাজ্যে বোমা সহজলভ্য“। এ প্রসঙ্গে প্রশ্ন করলে দিলীপবাবু বলেন, “উনি জানেন। কারন সব থেকে বেশি বোমা আছে ওনার এলাকায়। সেই কারণে এলাকা সারাবছর শিরোনামে থাকে। উন্নয়নের কোনও খবর ওনার এলাকা থেকে পাওয়া যায়না।”

দলের দুটি নতুন আলাদা সাংগঠনিক জেলা প্রসঙ্গে সোমবার দিলীপবাবু প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, “আমরা আগেই ঠিক করেছিলাম, লোকসভা আসন ভিত্তিক সাংগঠনিক জেলা করব। এতে সুবিধা হয় ভোটে লড়তে। এবার তাই মুর্শিদাবাদ ও যাদবপুর করা হল।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top