News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি নেত্রীর আত্মার শান্তি কামনায় যজ্ঞানুষ্ঠান গৌতমনগরে
Image

বিজেপি নেত্রীর আত্মার শান্তি কামনায় যজ্ঞানুষ্ঠান গৌতমনগরে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ জুলাই৷৷ ১নং গৌতমনগর এলাকায় কিছুদিন পুর্বে অস্বাভাবিক ভাবে মৃত্যু হয় বিশালগড় মন্ডলের সদস্যা রুপা সাহার৷ রূপা সাহার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল৷ রবিবার দুপুরে ১ নং গৌতমনগর এলাকায় রুপার বাসভবনে রুপার আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত হয় যজ্ঞানুষ্ঠান৷ যজ্ঞানুষ্ঠান শেষে আনন্দ আশ্রম এর প্রবীণ  আবাসিক বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেন রুপা সাহার আত্মীয় পরিজনের৷ অনেক পুরানো নামকরা এই আনন্দ আশ্রমটি পরিচালনা করেন নব প্রান্তিক আশ্রম৷ রুপার মৃত্যুর পর রুপাকে শাঁখা সিঁদুর পরিয়ে বিয়ে করেন রুপার প্রেমিক মন সরকার৷যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক ভাইরাল হয়েছিল৷ রুপার মৃত্যু কে কোনভাবেই মেনে নিতে পারছে না মন সহ রুপার আত্মীয় স্বজনরা৷তাই রুপার আত্মার শান্তি কামনায় গোশালা আশ্রমের মহারাজ এনে যজ্ঞানুষ্ঠান করা হয়৷ যজ্ঞানুষ্ঠান শেষে এলাকাবাসী সহ আত্মীয় স্বজন দের মধ্যে প্রসাদের আয়োজন করেছেন মন সরকার৷রুপা অনাথ শিশুদের খুব ভালোবাসত৷প্রায় নিজের জন্মদিন অথবা মায়ের বাৎসরিক কাজের দিনে অনাথ আশ্রমের শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করতো৷ রবিবার মন সরকার অনাথ আশ্রমের শিশুদের আনতে না পেরে বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের আহারের ব্যবস্থা করে তাদের মধ্যে নতুন বস্ত্র উপহার দেন৷ বৃদ্ধাশ্রমের আবাসিকরা নতুন বস্ত্র  পেয়ে বেজায় খুশি৷ আবাসিকদের মুখে হাসি৷

Releated Posts

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top