News Flash

  • Home
  • বিনোদন
  • বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় মারাঠি অভিনেতা রবীন্দ্র মহাজানির পচাগলা দেহ
Image

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় মারাঠি অভিনেতা রবীন্দ্র মহাজানির পচাগলা দেহ

সিনে দুনিয়ায় ফের রহস্য মৃত্যু । প্রকাশ্যে এল আরও এক জনপ্রিয় অভিনেতার তারকার রহস্যজনক মৃত্যুর খবর। বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অমিতাভ বচ্চনের সহ-অভিনেতা রবীন্দ্র মহাজানির পচা-গলা মৃতদেহ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।

মারাঠি সিনেদুনিয়ার কিংবদন্তী অভিনেতা তথা পরিচালক রবীন্দ্র মহাজানি মুম্বইতেও বেশ পরিচিত। বলিউডে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা গশমীর মহাজানির বাবা তিনি। শুক্রবার পুনের তালেগাঁও দাভাড়ের অ্যাম্বি ভিলেজের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় রবীন্দ্র মহাজানির দেহ। মৃতদেহে পচন ধরায় তীব্র গন্ধ পান প্রতিবেশীরা। এরপরই পুলিশে খবর দেন তাঁরা।

পুলিশের অনুমান, দিন তিনেক আগেই রবীন্দ্র মহাজানির মৃত্যু হয়েছে। অ্যাম্বি ভিলেজের এই ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। প্রতিবেশীর তরফে ফোন পেয়েই রবীন্দ্রর বাসভবনে ছুটে যান পুলিশ। শেষমেশ দরজা ভেঙে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে পাঠানো হয়েছে অভিনেতার দেহ।

রবীন্দ্র মহাজানির বয়স হয়েছিল ৭৭। মারাঠি সিনেদুনিয়ার বিনোদ খান্না হিসেবে পরিচিত ছিলেন তিনি। ১৯৬৯ সালে উৎপল দত্ত, অমিতাভ বচ্চন অভিনীত ‘সাত হিন্দুস্তানি’ ছবির সুবাদেই অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর। ৫০ বছরের ফিল্মি কেরিয়ারে বেশ কিছু কাজে নজর কেড়েছেন তিনি। তাঁর ছেলে গশমীর মহাজানিকে ‘ঝলক দিখলাজা’, ‘তেরে ইশক মে ঘায়েল’, ‘ধর্মবীর’, ‘ইমলি’ নামে একধিক টেলি সিরিজে দেখা গিয়েছে।

Releated Posts

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top