News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোট-হিংসায় মৃত্যু থামছেই না! মুর্শিদাবাদে প্রাণ হারালেন জখম তৃণমূল কর্মী
Image

ভোট-হিংসায় মৃত্যু থামছেই না! মুর্শিদাবাদে প্রাণ হারালেন জখম তৃণমূল কর্মী

মুর্শিদাবাদ, ১৪ জুলাই (হি.স.): পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি হলেন আরও এক জন। পঞ্চায়েত ভোটের দিন, গত শনিবার রাজনৈতিক সংঘর্ষে জখম হয়েছিলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের চক বাজিতপুর গ্রামের বাসিন্দা তৃণমূল কংগ্রেস কর্মী সইদুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সেখানে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

ভোটের দিন একই ঘটনায় সইদুরের সঙ্গে জখম হয়েছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী মইদুল শেখ। দু’জনেই এনআরএসে ভর্তি ছিলেন। গত সোমবার মইদুলের মৃত্যু হয়। আর শুক্রবার মৃত্যু হয়েছে সইদুরের। উল্লেখ্য, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত শনিবার বচসা বেধেছিল তৃণমূল এবং কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে। সেই বচসাই পর্যায়ক্রমে হাতাহাতিতে গড়ায়। সংঘর্ষে জখম হন তৃণমূলের ৯ জন কর্মী। ওই ৯ জনের মধ্যে মইদুল এবং সইদুরের অবস্থা আশঙ্কাজনক ছিল। দু’জনেরই মৃত্যু হয়েছে।

Releated Posts

ভয়েস স্যাম্পল সংগ্রহের সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-র জারি করা ভয়েস স্যাম্পল সংগ্রহের নোটিসকে চ্যালেঞ্জ করে…

ByByNews Desk Jun 25, 2026

তারাতলায় গুদামের ছাদ ধস: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামের ছাদ ধসে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য…

ByByNews Desk Jun 25, 2026

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026

বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪

পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top