News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বোলেরো গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
Image

বোলেরো গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই

আগরতলা, ১৪ জুলাই (হি.স.): বোলেরো গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে দুই যুবক। বিশালগড় করইমুড়া বাজারে স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছিল। দমকলকর্মীরা আহত দুই যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনের অবস্থা আশঙ্কা জনক দেখে জি বি হাসপাতালে স্হানান্তর করেছে। ঘাতক গাড়ির চালক ঘটনাস্হল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

জনৈক দমকলকর্মীর আধিকারিক জানিয়েছেন, শুক্রবার দুপুর ২টা নাগাদ খবর আসে বিশালগড় করইমুড়া বাজারে বোলেরো গাড়ি টিআর ০৭এফ৬১৬৫ নম্বরের একটি বাইকে সজোরে ধাক্কা দেয়।তাতে বাইক চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরতর আহত হয়েছে । স্হানীয় মানুষ বিকট শব্দের আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। স্হানীয় মানুষ সাথে সাথে বিশালগড় দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দমকলকর্মীরা আহত রাকেশ দাস ও গৌতম পালকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। এদিকে ঘাতক গাড়ির চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে গিয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, আহতদের মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৌতম দাসের অবস্হা আশঙ্কাজনক দেখে জি বি হাসপাতালে স্হানান্তর করেছে।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top