News Flash

  • Home
  • প্রধান খবর
  • আত্মসম্মানের জন্য লড়াই করার চেতনা রাজস্থানের মানুষের মধ্যে গভীরভাবে প্রোথিত : রাষ্ট্রপতি
Image

আত্মসম্মানের জন্য লড়াই করার চেতনা রাজস্থানের মানুষের মধ্যে গভীরভাবে প্রোথিত : রাষ্ট্রপতি

জয়পুর, ১৪ জুলাই (হি.স.): আত্মসম্মানের জন্য লড়াই করার চেতনা রাজস্থানের মানুষের মধ্যে গভীরভাবে প্রোথিত। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার রাজস্থান বিধানসভার সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

তিনি বলেন, “রাজস্থানের জন্য এটা বিশেষ গর্বের বিষয় যে বর্তমান সংসদের উভয় কক্ষের সভাপতিত্ব করছেন রাজস্থান বিধানসভার প্রাক্তন বিধায়করা। উপ-রাষ্ট্রপতি হিসেবে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা রাজস্থান বিধানসভার সদস্য ছিলেন।” রাষ্ট্রপতি মুর্মু বলেন, “রাষ্ট্রপতি ভবন নির্মাণে ব্যবহৃত বেশিরভাগ পাথর রাজস্থান থেকেই গিয়েছিল। সুন্দরভাবে রাষ্ট্রপতি ভবন নির্মাণে রাজস্থানের অনেক কারিগরের কঠোর পরিশ্রম এবং দক্ষতা জড়িত। ‘জয়পুর কলম’ রাষ্ট্রপতি ভবনের আঙিনায় শোভা পাচ্ছে।”
রাষ্ট্রপতি আরও বলেছেন, “রাজস্থানের প্রেমময় মানুষজন অতিথিকে দেবতা হিসাবে বিবেচনা করার ভারতীয় চেতনার একটি খুব ভাল উদাহরণ উপস্থাপন করে। রাজস্থানের জনপ্রিয় গান ‘পাধারো মারে দেশ’-এ প্রকাশিত আতিথেয়তার চেতনা এখানকার মানুষজন মানিয়ে নিয়েছে।” রাষ্ট্রপতি বলেন, “আত্মসম্মানের জন্য লড়াই করার চেতনা রাজস্থানের মানুষের মধ্যে গভীরভাবে প্রোথিত। এই অনুভূতিই রাজস্থানের গৌরবময় ইতিহাসের ভীত। উপজাতি সহ রাজস্থানের সকল সম্প্রদায়ের মানুষ দেশপ্রেমের অনন্য উদাহরণ পেশ করেছে।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top