News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রবল বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি, টানা বর্ষণে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে
Image

প্রবল বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি, টানা বর্ষণে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে

শিলিগুড়ি, ১৪ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকা। শহরের মিলনপল্লি, শক্তিগড়, হাসপাতাল মোড়, হায়দারপাড়া, হাকিমপাড়া সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ওপরের ৫ জেলা-দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, আগামীকাল, ১৫ জুলাই থেকে বৃষ্টি খানিকটা হলেও কমতে পারে।

এদিকে, একটানা প্রবল বর্ষণে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বিভিন্ন নদীর জল বেড়েছে। জলের তোড়ে ভেঙে গিয়েছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের গেবর জ্যোতি নদীর ওপর সেতুর সংযোগকারী রাস্তা। ফলে পথের দু’ধারে আটকে পড়েছে বহু যানবাহন। কালজানি নদীর বন্যায় মেচপাড়ার সঙ্গে মূল সড়কের সংযোগকারী সেতুটি ভেসে যাওয়ায় জলবন্দি হয়ে পড়েন গ্রামবাসীরা। ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোরের কৃপাণ ডিভিশনের জওয়ানরা ২৪-টি শিশু সহ ৭২ জন গ্রামবাসীকে উদ্ধার করেন।

তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় ‘লাল’ এবং সংরক্ষিত এলাকায় ‘হলুদ’ সতর্কতা জারি করেছে সেচ দফতর। জলঢাকার ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকাতেও জারি হয়েছে লাল সতর্কতা। কোচবিহারেও ফুলেফেঁপে উঠেছে একাধিক নদী। মেখলিগঞ্জে তিস্তা এবং কোচবিহার শহরের তোর্সা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মাথাভাঙায় মানসাই নদীতে জারি করা হয়েছে লাল সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় জেলা প্রশাসন বিভিন্ন ব্লকে সতর্কতা জারি করেছে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top