News Flash

  • Home
  • দিনের খবর
  • বৈদ্যবাটিতে ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী, হাওড়া-বর্ধমান মেন শাখায় বিঘ্নিত ট্রেন পরিষেবা
Image

বৈদ্যবাটিতে ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী, হাওড়া-বর্ধমান মেন শাখায় বিঘ্নিত ট্রেন পরিষেবা

হাওড়া, ১৪ জুলাই (হি.স.): অত্যধিক ভিড়ের কারণে হুগলির বৈদ্যবাটি স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন এক যাত্রী। শুক্রবার সকাল ৭টা নাগাদ হাওড়ামুখী চলন্ত ট্রেন থেকে পড়ে যান এক প্রৌঢ় যাত্রী। ট্রেনে থাকা যাত্রীদের দাবি, সেই সময় ট্রেনে অত্যধিক ভিড় ছিল। ভিতরে ঢুকতে না পেরে, ঠেলাঠেলির মধ্যে পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়।

এই ঘটনার পরই রেলের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। স্থানীয়দের একাংশের ক্ষোভ গিয়ে পড়ে রেল কর্তৃপক্ষের উপরে। তাঁদের অভিযোগ, ব্যস্ত সময়ে ট্রেনগুলি নির্ধারিত সময়ের অনেক পরে আসার কারণেই এত ভিড় হচ্ছে। বৈদ্যবাটি স্টেশন লাগোয়া লেভেল ক্রসিংয়ের কাছে রেলের কেবিনে উঠে পড়েন স্থানীয়দের কেউ কেউ। বিক্ষোভের জেরে প্রায় আধ ঘণ্টার জন্য বৈদ্যবাটি স্টেশনের আগে এবং পরে আটকে পড়ে আপ এবং ডাউনের ট্রেনগুলি। ব্যস্ত সময়ে হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যাহত হয় ট্রেন পরিষেবা। পরে রেল পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে। সকাল সাড়ে ৭টার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় রেল পরিষেবা।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top