News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যপালকে রিপোর্টও দিল বিজেপির তথ্যানুসন্ধানী দল
Image

রাজ্যপালকে রিপোর্টও দিল বিজেপির তথ্যানুসন্ধানী দল

কলকাতা, ১৩ জুলাই (হি. স.) : কেবল রিপোর্ট নেওয়াই নয়, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে প্রাপ্ত তথ্য ও সমীক্ষার ওপর রিপোর্ট রাজ্যপালকে জমাও দিল বিজেপির তথ্যানুসন্ধান দল।

ভোট পরবর্তী সন্ত্রাস এলাকায় ঘুরে দেখে বৃহস্পতিবার দুপুরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ এই রিপোর্ট জমা দেন। বৃহস্পতিবার বিজেপি এমপি রাজ্যপালের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বলেন, কাল থেকে বিভিন্ন জেলায় ঘুরছি। সেখানে ভয়ানক চিত্র উঠে এসেছে। সেইসব ছবি রাজ্যপালের সামনে তুলে ধরেছি। ফলাফলের পর বিজেপি প্রাথীদের বাড়ি ভাংচুর থেকে মারধর করা হয়েছে। তাও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে জানান তিনি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে রবিশঙ্কর বলেন, এ কেমন পুলিশ, যেখানে গরিবদের মারা হচ্ছে। যেখানে বাচ্চাদেরও ছাড়া হচ্ছে না। কাল মমতার সাংবাদিক সম্মেলন শুনেছি। শুধু আক্ষেপ বা দুঃখপ্রকাশ করে লাভ নেই। যারা এমন কাজ করছে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট সন্ত্রাস নিয়ে প্রচারমাধ্যমকে আক্রমণ করেন। এর প্রেক্ষিতে রবিশঙ্করবাবু বলেন, প্রচারমাধ্যম যা চালাচ্ছে সেটা কি মিথ্যে? আমরা প্রচারমাধ্যমকে বেশি বিশ্বাস করি মমতার তুলনায়। পাশাপাশি রবিশঙ্করবাবু বলেন, আমরা আজ ডায়ামণ্ড হারবার যাচ্ছি। পরিস্থিতি ক্ষতিয়ে দেখব। ওটা কার লোকসভা কেন্দ্র সেটা সকলেই জানে। দেখা যাক, ওখানে কী হয়।

উল্লেখ্য, এই তথ্যানুসন্ধান দলে রয়েছেন উত্তরপ্রদেশের বাগপতের সাংসদ সত্যপাল সিং, কোরাহরার সাংসদ রেখা বর্মা, অসমের শিলচরের সাংসদ রাজদীপ রায় এবং উত্তরপ্রদেশের রাজ্যসভা সদস্য ব্রিজলাল।তাঁদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র ও বিজেপি নেত্রী অর্চনা মজুমদার ৷

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top