News Flash

Image

গ্রাহক সংযোগ উন্নীতকরণে এনএফ রেলওয়ের একাধিক উদ্যোগ

গুয়াহাটি, ১৩ জুলাই (হি.স.) : উন্নত গ্রাহক সংযোগ এবং পণ্য সামগ্রী পরিবহণ ব্যবস্থা উন্নত করতে উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের পক্ষ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ ধরনের উদ্যোগগুলির অংশ হিসেবে গ্রাহকদের বিভিন্ন সামগ্রীর সহজ পরিবহণের লক্ষ্যে ২০২৩-এর জুন মাসে বহির্মুখী ও অন্তর্মুখী পণ্য ট্রাফিক হ্যান্ডলিঙর জন্য আরও কিছু স্টেশন খুলে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেসবার্তায় এ খবর দিয়ে জানান, গ্রাহক সংযোগ ব্যবস্থা উন্নত করতে এবং পণ্য রাজস্ব বৃদ্ধি করতে লামডিং ডিভিশনের অন্তর্গত নিউ গুয়াহাটি স্টেশনটি (এনজিসি) ২৬ জুন থেকে পার্সেল ভ্যানের মাধ্যমে পরিবহণের উদ্দেশ্যে অন্তর্মুখী পশুসম্পদ ট্র্যাফিক হ্যান্ডলিঙের জন্য খোলা হয়েছে। ১৬ জুন থেকে ছয় মাসের জন্য রঙিয়া ডিভিশনের অন্তর্গত মির্জা স্টেশনকে অন্তর্মুখী ও বহির্মুখী পণ্যসামগ্রী আজারা স্টেশনে নিয়ে যাওয়ার জন্য বিকল্পমূলক গুডস টার্মিনাল হিসেবে কাজ করার জন্য অনুমতি দিয়েছেন এনএফ রেল কর্তৃপক্ষ।

এছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত আনারসের ২০০ প্যাকেট পরীক্ষামূলক লোডিং সফলভাবে নিশ্চিত করেছে লামডিং ডিভিশন। দেশের বিভিন্ন প্রান্তে উচ্চ চাহিদা সম্পন্ন এই আনারস ২০২৩-এর জুন মাসে তেজস রাজধানী এক্সপ্রেসের মাধ্যমে ত্রিপুরার ধর্মনগর থেকে নিউদিল্লি পর্যন্ত পরিবহণ করা হয়েছে।

এছাড়া, কয়লা ও বালুর বহির্মুখী লোডিং বৃদ্ধির লক্ষ্যে ১২ জুন তিনসুকিয়া ডিভিশনের পক্ষ থেকে কয়লা ও বালু লোডিঙের সম্ভাবনা অন্বেষণ করতে লাকোয়া, টুলি, ভজো ও নামরূপ অঞ্চলের ব্যবসায়ীদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত করা হয়। পাশাপাশি তিনসুকিয়া ডিভিশনে ব্যালাস্ট ও বালু লোডিঙের সম্ভাবনা বিশ্লেষণ করতে ২৮ জুন নিউ তিনসুকিয়া ও তালাপের ব্যবসায়ীদের সাথেও এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গ্রাহক সংযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নতুন টার্মিনাল খোলার ফলে পণ্যবাহী ট্রেনের লোডিং ও আনলোডিং বৃদ্ধি পেয়েছে। যার পরিণাম হিসেবে আগামী বছরগুলিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছন এনএফ রেল কর্তৃপক্ষ, প্রেসবার্তায় জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top