News Flash

Image

শিলচর-কলকাতা এক্সপ্রেসের ধাক্কায় হত মাইবাঙের মহিলা

হাফলং (অসম), ১৩ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলায় ট্রেনের ধাক্কায় বছর ৩৫-এর এক মহিলার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। হৃদয়বিদারক ঘটনাটি সংঘটিত হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ১০:৪৫টা নাগাদ মাইবাং স্টেশন থেকে প্ৰায় ১০০ মিটার দূরে মেঘানারায়ণ রেলসেতুতে।

জানা গেছে, আজ সকাল ৬-টা নাগাদ শিলচর থেকে ছেড়ে আসা শিলচর-কলকাতা এক্সপ্রেস ট্রেনটি মাইবাং স্টেশন থেকে ১০০ মিটার দূরে মেঘানারায়ণ রেল সেতু পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাইবাং মহকুমার কালাচান্দের দিহাজিং গ্রামের রূপনাথ হাগজারের কন্যা অর্নিতা হাগজার (৩৫)-এর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। ট্রেনের ধাক্কায় মহিলার মাথা সম্পূর্ণ থেঁতলে গিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, শিলচর-কলকাতা এক্সপ্রেস ট্রেনটি যখন রেল সেতু পার হয়ে যাচ্ছিল ঠিক সে সময় অসাবধানতাবশত অর্নিতা হাগজার নামের ওই মহিলা রেল লাইন পার হচ্ছিলেন। সে সময় ট্রেনের ধাক্কায় তার ঘটনাস্থলে মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাধারণ ও রেল পুলিশ। তাঁরা স্থানীয়দের সহযোগিতায় মহিলার মৃতদেহ উদ্ধার করে মাইবাং হাসপাতালে পাঠিয়ে দেয়।

Releated Posts

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top