News Flash

  • Home
  • খেলা
  • আবারও দেশের হয়ে লড়াইয়ে নামছেন সোনার মেয়ে দীপা
Image

আবারও দেশের হয়ে লড়াইয়ে নামছেন সোনার মেয়ে দীপা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই।। আবারও দেশের হয়ে লড়াইয়ে নামছেন সোনার মেয়ে দীপা কর্মকার। এশিয়ান গেমসে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন অলিম্পিয়ান দীপা কর্মকার। ২১ মাস নির্বাসনে থাকার পর ফের নিজস্ব স্বকীয়তায় দীপা। গত ১১ ও ১২ জুলাই ভুবনেশ্বরে এশিয়ান গেমস বাছাই ট্রায়ালে প্রতিদ্বন্দ্বিতায় নেমে দীপা আশার আলো দেখিয়েছে। উল্লেখ্য, মে মাসে ভারতের জিমন্যাস্টিক ফেডারেশনের মূল সম্ভাব্যদের তালিকায় ত্রিপুরার ২৯ বছর বয়সি দীপার নামও ছিল। দীপার ২১ মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে ১০ জুলাই। সংবাদ মাধ্যমের  সঙ্গে ফোনে কথোপকথন কালে দীপা বলেছেন , ” আমি গত কয়েক মাস ধরে আগরতলায় প্রশিক্ষণ নিচ্ছি। অবশ্যই সাফল্যের আশা করছি।” ২০১৮ সালে তুরস্কে আর্টিস্টিক জিমন্যাস্টিকস ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে ভল্ট ইভেন্টে শীর্ষে থাকাকালীন দীপা প্রথম ভারতীয় জিমন্যাস্ট ছিলেন যিনি একটি বিশ্ব আসরে স্বর্ণপদক জিতেছিলেন।‌ একই বছর কটবসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন । ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসের ব্রোঞ্জ পদক বিজয়ী এবং হিরোশিমায় ২০১৫ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ বিজয়ী দীপা ২০১৭ সালে ইন্টেরিয়র ক্রোয়েশ্চেন লিগামেন্টে চোট পেয়েছিল বলে চিকিৎসার জন্য তাকে অস্ত্রোপচারও করতে হয়েছিল। ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সহ বেশ কয়েকটি ইভেন্ট মিস করার কারণে এবং টোকিও গেমসের জন্য যোগ্যতা অর্জন করতে না পারার কারণে তার সম্ভাবনা কিছুটা কমে গিয়েছিল। ২০২১ এর ১১ অক্টোবর তার প্রতিযোগিতার বাইরের ডোপ নমুনা হাইজেনামাইন ওয়ার্ল্ড এন্টিডোপিং এজেন্সি কোডের অধীনে একটি নিষিদ্ধ পদার্থের জন্য ইতিবাচক ফিরে আসার পরে ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। দীপা গত দু-তিন মাস ধরে প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানিয়েছেন কোচ বিশ্বেশ্বর নন্দী, যিনি তাকে ২০১৬ সালে নিউ অলিম্পিকে অভূতপূর্ব চতুর্থ স্থান অর্জনের পথ দেখিয়েছিলেন। এখন তার জন্য একমাত্র ফোকাস হলো পরীক্ষায় ভালো করা।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top