News Flash

  • Home
  • প্রধান খবর
  • পিস রুমে জমা পড়া অভিযোগ যাবে আদালতে, রাজীবকে নির্দেশ রাজ্যপালের
Image

পিস রুমে জমা পড়া অভিযোগ যাবে আদালতে, রাজীবকে নির্দেশ রাজ্যপালের

কলকাতা, ১৩ জুলাই (হি স)। শেষ হয়েও শেষ হচ্ছেনা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট। মিটেছে না রাজ্য-রাজভবন মিটছে না! পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত হিংসার অভিযোগ শুনতে রাজভবনে পিস রুম চালু করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার সেই সমস্ত অভিযোগ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল রাজ্য নির্বাচন কমিশনকে।

নির্দেশ দিয়েছেন খোদ রাজ্যপাল, খবর রাজভবন সূত্রে।
পিস রুমে অভিযোগের পাহাড় জমা পড়েছে বলে খবর। স্বাভাবিকভাবেই আদালতে এগুলো পাঠানোর নির্দেশ ঘিরে চাপানউতোর শুরু হয়েছে নতুন করে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভাঙড়, ক্যানিং, দিনহাটা, মুর্শিদাবাদের একাধিক এলাকা। বিরোধী শিবিরের অনেকে মনোনয়ন জমা দিতে পারেননি বলে অভিযোগ করেছিলেন।
এসব কানে পৌঁছতেই উদ্বিগ্ন হয়ে এলাকা পরিদর্শনে ছুটে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর তারপর তিনি রাজভবনেই ‘পিস রুম’ খোলেন। তা চালু হতেই কার্যত নালিশের পাহাড়। এমনকী বিজেপি সাংসদ রাজু বিস্তাও নিরাপত্তা নিয়ে ইমেল করে রাজভবনের সাহায্য চেয়েছেন। ভোটগণনার দিন অবধি সেখানে জমা পড়া সমস্ত অভিযোদ আদালতে পেশ করতে হবে, রাজ্য নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top