News Flash

  • Home
  • দিনের খবর
  • মণিপুরে চার্চ ধ্বংসের প্রতিবাদে বিজেপির মিজোরাম প্রদেশ উপ-সভাপতির পদত্যাগ
Image

মণিপুরে চার্চ ধ্বংসের প্রতিবাদে বিজেপির মিজোরাম প্রদেশ উপ-সভাপতির পদত্যাগ

আইজল, ১৩ জুলাই (হি.স.) : মণিপুরে চার্চ ধ্বংসের প্রতিবাদে বিজেপির মিজোরাম প্রদেশ উপ-সভাপতি আর ভনরামসুয়াঙ্গা তাঁর পদে ইস্তফা দিয়েছেন। আজ ১৩ জুলাই প্রদেশ সভাপতির কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন ভনরামসুয়াঙ্গা৷

পদত্যাগপত্ৰে আর ভনরামসুয়াঙ্গা লিখেছেন, তাঁর বিশ্বাস, মণিপুরে একের পর এক খ্রিষ্টান চার্চের ব্যাপক ধ্বংসের পেছনে রাজ্য এবং কেন্দ্রের সমর্থন ছিল। খ্রিষ্টান এবং খ্রিষ্টান ধর্মের প্রতি অপরাধজনিত অবিচারের প্রতিবাদ-স্বরূপ অবিলম্বে কার্যকর করতে বিজেপির মিজোরাম প্রদেশ উপ-সভাপতি পদে ইস্তফাপত্র জমা দিয়েছেন।

প্রদেশ সভাপতিকে লেখা পদত্যাগপত্রে তিনি আরও লিখেছেন, মণিপুরে সাম্প্রতিক জাতিগত সংঘাতের ফলে ৩৫৭টি খ্রিষ্টান চার্চ, যাজক আবাস এবং বিভিন্ন চার্চের অফিস বিল্ডিং মেইতেই জঙ্গিরা পুড়িয়ে ছাই করে দিয়েছে। তবে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং কেন্রীিলয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চাৰ্চগুলিকে পুড়িয়ে দেওয়ার জন্য দায়ী করেননি আর ভনরামসুয়াঙ্গা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গাবিধ্বস্ত মণিপুরে এসে পরিস্থিতি পরিদর্শন করে গিয়েছেন, তাই তাঁকেও এ সব ঘটনার জন্য দায়ী করতে চান না তিনি।

‘তবে কেন্দ্রীয় সরকার খ্রিষ্টান গির্জাগুলি পোড়ানোর নিন্দা জানাতে কোনও শব্দ ব্যয় করেনি। তাই আমি বিশ্বাস করি, মণিপুরে খ্রিষ্টান চার্চের ব্যাপক ধ্বংসযজ্ঞকে রাজ্য ও কেন্দ্রীয় কর্তৃপক্ষ সমর্থন করেছিল।’ চিঠিতে খোলাখুলি লিখেছেন পদত্যাগী বিজেপি নেতা ভনরামসুয়াঙ্গা।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top