News Flash

Image

বাইক দুর্ঘটনায় আহত দুই

আগরতলা, ১২ জুলাই (হি.স.) :  বাইক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। বুধবার দুপুরে চড়িলাম পুরানবাড়ী মনু ফকির দর্গার সংলগ্ন এলাকায় স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করেন বিশালগড় দমকল বাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকল বাহিনী আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছেন।

জনৈক দমকল কর্মী জানিয়েছেন, আজ দুপুরে উদয়পুর থেকে আগরতলা যাওয়ার পথে টিআর০৩এইচ৮৭৭৭ নম্বরের একটি বাইক  চড়িলাম পুরানবাড়ী মনু ফকির দর্গার সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়ে দুই বাইক আরোহী। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে তাঁরাই বিশালগড় দমকল বাহিনীকে খবর পাঠিয়েছিল। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, আহত দুই বাইক আরোহী হলেন তপন সূত্রধর ও বাবুল চক্রবর্তী। বর্তমানে আহতরা  হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top