News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদে দাপট তৃণমূলের, ৮৫ আসনের মধ্যে ৮৪টিতেই জয়
Image

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদে দাপট তৃণমূলের, ৮৫ আসনের মধ্যে ৮৪টিতেই জয়

কলকাতা, ১২ জুলাই (হি.স.): দক্ষিণ ২৪ পরগনা জেলায় নিজেদের আদিপত্য বজায় রাখল শাসক দল। এই জেলায় জেলা পরিষদের মোট ৮৫টি আসনের মধ্যে ৮৪টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। মাত্র একটি আসনে জয় পেয়েছে আইএসএফ। দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ তৃণমূলের দখলেই থেকে গেল। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা নয়, একের পর এক জেলা পরিষদ তৃণমূলের দখলে চলে যাচ্ছে।পশ্চিম বর্ধমানে জেলা পরিষদও দখলে রাখল তৃণমূল কংগ্রেস। এই জেলার জেলা পরিষদ বিরোধীশূন্য। ১৮টি আসনের সব ক’টিতেই শাসকদল জয় পেয়েছে। এ ছাড়া গ্রাম পঞ্চায়েতে ৯৪১টি আসন এবং পঞ্চায়েত সমিতিতে ১৬৫টি আসনে জয় পেয়েছে তৃণমূল। দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদও তৃণমূলের দখলে। এই জেলায় মোট জেলা পরিষদের সংখ্যা ২১। সব ক’টিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে শাসকদল। দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদ বিরোধীশূন্য। এ ছাড়া, পঞ্চায়েত সমিতির ১৮৯টি আসনের মধ্যে ১৬৪টিতে তৃণমূল জয় পেয়েছে। গ্রাম পঞ্চায়েতের ১৩০৮টি আসনের মধ্যে ৮৭১টিতে জয়ী তৃণমূল।

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top