News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাংলায় ক্রমবর্ধমান হিংসার বিরুদ্ধে নিরলস লড়াই হবে : রাজ্যপাল বোস
Image

বাংলায় ক্রমবর্ধমান হিংসার বিরুদ্ধে নিরলস লড়াই হবে : রাজ্যপাল বোস

কলকাতা, ১১ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান হিংসার বিরুদ্ধে নিরলস লড়াই হবে। হুঁশিয়ারি দিয়ে দিলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। মঙ্গলবার সকালে রাজ্যপাল বলেছেন, “বাংলায় ক্রমবর্ধমান হিংসার বিরুদ্ধে নিরলস লড়াই হবে। সমস্ত কর্তৃপক্ষ গুন্ডা ও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর হস্তে নেমে আসবে…।” রাজ্যপাল আরও বলেছেন, “আমরা অবশ্যই কন্ট্রোল রুমের প্রভুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, যারা রাজনৈতিক কন্ট্রোল রুমে বসে গুন্ডাদের গাইড অথবা রিমোট কন্ট্রোল করে। এটি একটি সর্বাত্মক পদক্ষেপ হবে। অবশ্যই খুব কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কারণ এই হিংসা নতুন প্রজন্মের ভবিষ্যতকে প্রভাবিত করছে…আমরা বাংলাকে নতুন প্রজন্মের বসবাসের জন্য একটি নিরাপদ জায়গা করে তুলব।”

দিল্লি থেকে ফিরেই, মঙ্গলবার সকালে পঞ্চায়েত ভোট গণনার দিন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গিয়েছেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। ভোটপর্বে অশান্তির ঘটনায় ভাঙড় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল। ভোটের দিনও বিভিন্ন এলাকায় গিয়েছিলেন রাজ্যপাল বোস। গণনার দিনও এলাকা পরিদর্শনে গেলেন তিনি। দক্ষিণ ২৪ ক্যানিংয়েও যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top