News Flash

  • Home
  • দেশ
  • প্রবল বৃষ্টির মধ্যেই এবার পানীয় জলের সঙ্কট শিমলায়, এগিয়ে এসেছে জল প্রবন্ধন নিগম
Image

প্রবল বৃষ্টির মধ্যেই এবার পানীয় জলের সঙ্কট শিমলায়, এগিয়ে এসেছে জল প্রবন্ধন নিগম

শিমলা, ১১ জুলাই (হি.স.): জলের কোনও অভাব নেই, চারিদিকে শুধু জল আর জল, কিন্তু সেই জল বৃষ্টির। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির পর এবার পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে হিমাচল প্রদেশের রাজধানী শিমলায়। মঙ্গলবার শিমলার বিভিন্ন এলাকায় পানীয় জলের জন্য সাধারণ মানুষের মধ্যে হাহাকার দেখা যায়। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে শিমলা জল প্রবন্ধন নিগম। ছোট ট্যাঙ্কারের সাহায্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে পানীয় জল।

পানীয় জলের কেন সঙ্কট দেখা দিয়েছে, এ প্রসঙ্গে শিমলা পৌর নিগমের মেয়র সুরেন্দর চৌহান বলেছেন, “বিপর্যয়ের কারণে রাজ্যের অনেক ক্ষতি হয়েছে। জলের প্রকল্প হোক, অথবা রাস্তা হোক কিংবা জলাধার…শিমলায় আমরা ব্যক্তিগত ট্যাঙ্কার ভাড়া করেছি এবং নগর নিগমের ট্যাঙ্কারগুলিও জল সরবরাহ করছে৷ ট্যাঙ্কার ব্যবহার করে আমরা যতটা সম্ভব জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি।” মেয়র আরও বলেছেন, শিমলার তুলনামূলক সরু রাস্তা যেখানে সেখানে আমরা জলের ছোট ট্যাঙ্কার পাঠাচ্ছি।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top