News Flash

  • Home
  • খেলা
  • ছাওমনুতে ললিত মোহন ফুটবলআজ থেকে কোয়ার্টার ফাইনাল
Image

ছাওমনুতে ললিত মোহন ফুটবলআজ থেকে কোয়ার্টার ফাইনাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। ধলাই জেলার ছাওমনুতে অনুষ্ঠিত হচ্ছে নকআউট ফুটবল টুর্নামেন্ট। ললিত মোহন সাহা মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্যায়ের খেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে। ছাওমনু স্পোর্টস ক্লাব এবং সুরাং বদল ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই ললিত মোহন সাহা মেমোরিয়াল নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে আগামীকাল দ্য চ্যালেঞ্জার একাদশ খেলবে দ্য ব্রু ফুটবল ক্লাবের বিরুদ্ধে। ১৩ জুলাই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ফুদন্ধি সাদক খেলবে উদন্ধি সাদক দলের বিরুদ্ধে। ১৪ জুলাই তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে এম.এস.জি.জে খেলবে টিম ই-রিকশা এর বিরুদ্ধে। ১৫ জুলাই চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনালে ঝারয়া হানা খেলবে ছৈল্যাংটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে। সেমিফাইনাল ম্যাচের ক্রীড়া সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, উদ্যোক্তাদের পক্ষ থেকে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন এবং ত্রিপুরা রেফারি এসোসিয়েশনের কাছে এই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি এবং সহযোগিতাও চাওয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top