News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন ফুটবল : ন্যূনতম গোলেমৌচাককে হারিয়ে ১ম জয় পুলিশের
Image

বি-ডিভিশন ফুটবল : ন্যূনতম গোলেমৌচাককে হারিয়ে ১ম জয় পুলিশের

ত্রিপুরা পুলিস-‌১ মৌচাক-‌০
(‌সঞ্জীব)‌

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।।
পুলিসের ফাদা জালে আটকে পড়লো মৌচাক। ত্রিপুরা স্পোর্টস স্কুলকে পরাজিত করে যে আত্মবিশ্বাস পেয়েছিলো তা একপ্রকার তলানিতে গিয়ে ঠেকলো সুজিত ঘোষের দল মৌচাক ক্লাবের। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পুলিস নূণ্যতম গোলে পরাজিত করে মৌচাক ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন সঞ্জীব শীল। ম্যাচের শুরু থেকেই বল দখলের হার্ডা হার্ডি লড়াই শুরু হয়ে গিয়েছিলো দুদলের ফুটবলারদের মধ্যে। দুদলের আক্রমণভাগের ফুটবলাররা বেশ কয়েকটি সুযোগ পেলেও তা জালে ঠেলতে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয়ার্ধে পুলিসের ফুটবলাররা যখন জ্বলে উঠে ক্রমাগত আক্রমণ করতে থাকে তখনই যেনও কিছুটা দমনের অভাব দেখা দেয় মৌচাকের ফুটবলারদের মধ্যে। ওই সুযোগের পুরো ফায়দা তুলেন পুলিসের ফুটবলাররা। বিনোদ কুমার জমাতিয়াদের ক্রমাগত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে মৌচাকের রক্ষণভাগ। ৬৭ মিনিটে সাফল্য পায় ত্রিপুরা পুলিস। দলের হয়ে জয়সূচক গোলটি করেন সঞ্জীব শীল। ম্যাচে সমতা ফেরানোর জন্য মৌচাকের ফুটবলাররা মরিয়া হয়ে চেষ্টা করলেও বিপক্ষের রক্ষণভাগ ভাংতে পারেননি। ওই সময় মৌচাক কোচের রণকৌশলেও কিছুটা ত্রুটি লক্ষ্য করা গেছে। একসময় দুদলের ফুটবলাররাই অনেকটা টাফ ফুটবল খেলতে থাকেন। ম্যাচকে নিয়ন্ত্রণে রাখতে রেফারি টিঙ্কু দে হলুদ কার্ড দেখান বিজয়ী দলের অমিত দেববর্মা, বিনোদ কুমার জমাতিয়া, কৌশিক দাস এবং বিজীত দলের জয় কুমার জমাতিয়াকে। দুদলই আসরে দুই ম্যাচ খেলে ১ টি করে ম্যাচে জয় পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top