News Flash

  • Home
  • খেলা
  • পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যেদলীপ ট্রফির ফাইনাল আজ থেকে
Image

পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যেদলীপ ট্রফির ফাইনাল আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। বিসিসিআই আয়োজিত দলীপ ট্রফি ক্রিকেটের ফাইনাল ম্যাচ আগামীকাল থেকে শুরু হচ্ছে। খেলা হবে পশ্চিমাঞ্চল বনাম দক্ষিণাঞ্চলের মধ্যে, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। প্রিয়াঙ্ক পাঞ্চালের নেতৃত্বাধীন পশ্চিমাঞ্চল গত ৫ থেকে ৮ জুলাই সেমিফাইনাল ম্যাচে মধ্যাঞ্চলের সঙ্গে ড্র করে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ফাইনালে খেলার ছাড়পত্র পায়। অপরদিকে গাড়ে হনুমা বিহারীর নেতৃত্বাধীন দক্ষিণাঞ্চল একই সময়ে অপর সেমিফাইনালে উত্তরাঞ্চলকে রোমাঞ্চকর ভাবে দুই উইকেটে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। বলা বাহুল্য, ২০২২-২৩ মরশুমে পশ্চিমাঞ্চল দলীপ ট্রফির ফাইনালে ২৫৪ রানের ব্যবধানে দক্ষিণাঞ্চলকে পরাজিত করে ১৯ বারের মতো দলীপ ট্রফি জিতে নিয়েছিল। গতবারের দুই ফাইনালিস্ট হিসেবেই পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চল এবার দলীপ ট্রফির সেমিফাইনালে সরাসরি খেলতে পেরেছে। পক্ষান্তরে, এবারের প্রথম কোয়ার্টার ফাইনালে মধ্যাঞ্চল ১৭০ রানের ব্যবধানে পূর্বাঞ্চল কে হারিয়ে এবং অপর কোয়ার্টার ফাইনালে উত্তরাঞ্চল ৫১১ রানের বিশাল ব্যবধানে উত্তর-পূর্বাঞ্চলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছিল।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top