News Flash

  • Home
  • খেলা
  • হকির উন্নতিকল্পে বিশেষ উদ্যোগ
Image

হকির উন্নতিকল্পে বিশেষ উদ্যোগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই।। ত্রিপুরা হকি প্লেয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা স্তরে জেলা কমিটি গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে। আজ, রবিবার এসোসিয়েশনের বিশেষ আলোচনা সভায় এই সিদ্ধান্ত ছাড়াও ২৩শে আগস্ট হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিনটিকে ত্রিপুরা হকি প্লেয়ার কমিটির উদ্যোগে ফকির প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে স্থির হয়েছে। রাজ্য সরকারের বরাদ্দকৃত সিনথেটিক হকি মাঠটিকে দ্রুত হকি খেলার উপযুক্ত করে তোলার জন্য উদ্যোগ নেওয়া হবে। এবং রাজ্যের হকি খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে প্রশিক্ষক নিয়োগ করতে বলা হবে। ত্রিপুরা হকি প্লেয়ার ওয়েলফেয়ার কমিটির আর্থিক ব্যবস্থাকে মজবুত করার জন্য প্রত্যেক জেলা কমিটি এবং রাজ্য কমিটির সদস্যদের বার্ষিক ৬০০ টাকা করে চাঁদা ধার্য করা হয়েছে। হকি প্লেয়ার ওয়েলফেয়ার কমিটির সিদ্ধান্তক্রমে সুজিত বণিক কে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

Releated Posts

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top