News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৩ বছরের বৃষ্টির রেকর্ড ভাঙল চন্ডীগড়, জুলাইয়ে সর্বোচ্চ বর্ষণে জনজীবন বিপর্যস্ত
Image

২৩ বছরের বৃষ্টির রেকর্ড ভাঙল চন্ডীগড়, জুলাইয়ে সর্বোচ্চ বর্ষণে জনজীবন বিপর্যস্ত

চন্ডীগড়, ৯ জুলাই (হি.স.): রেকর্ড পরিমাণ বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত চন্ডীগড়ে। জুলাই মাসে (শনি থেকে রবিবার পর্যন্ত) রেকর্ড পরিমাণ বৃষ্টি ২৩ বছরের রেকর্ড ভেঙেছে। ২৪ ঘন্টার মধ্যে এই মরশুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চন্ডীগড়ে। আইএমডি অনুসারে, চণ্ডীগড়ে ২৪ ঘন্টায় ৩২২.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

চন্ডীগড় শহরে এর আগে ২০০০ সালের ১৮ জুলাই ২৬২ মিলিমিটার বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড করা হয়েছিল। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জল জমে গিয়েছে ও যানজটের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হচ্ছে হরিয়ানার গুরুগ্রামেও। গুরুগ্রামের সেক্টর-৫১, সোহনা রোড জলমগ্ন হয়ে পড়েছে। গুরুগ্রামের রাস্তায় জল জমে যাওয়ায় রবিবার সকালে ধীর গতিতে চলাচল করে যানবাহন। ভারী বৃষ্টির জেলে বিপর্যস্ত হয়ে পড়েছে গুরুগ্রামের স্বাভাবিক জনজীবন।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top