News Flash

  • Home
  • প্রধান খবর
  • গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য প্রতীক্ষারত জম্মু ও কাশ্মীরের জনগণ : গুলাম নবী আজাদ
Image

গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য প্রতীক্ষারত জম্মু ও কাশ্মীরের জনগণ : গুলাম নবী আজাদ

শ্রীনগর, ৮ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য প্রতীক্ষারত সে রাজ্যের জনগণ। দাবি করলেন গণতান্ত্রিক প্রগতিশীল আজাদ পার্টির প্রধান গুলাম নবী আজাদ। অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও মুখ খুলেছেন তিনি। বলেছেন, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মতো এটি ততটা সহজ নয়।

শনিবার শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুলাম নবী আজাদ বলেছেন, “২০১৮ সালে যখন বিধানসভা ভেঙে দেওয়া হয়েছিল, তখন থেকে আমরা অপেক্ষা করছি কবে জম্মু ও কাশ্মীরে নির্বাচন হবে। জম্মু ও কাশ্মীরের জনগণ রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য অপেক্ষা করছে…অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরা বিধায়ক হবেন এবং তারা সরকার চালাবেন। কারণ গণতন্ত্রে এই কাজটি একমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই করতে পারেন। সমগ্র বিশ্বে বা ভারতের কোনও অংশে ”অফিসার সরকার” ছয় মাসের বেশি চলতে পারে না।”
অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও মুখ খুলেছেন তিনি। গুলাম নবী আজাদ বলেছেন, “৩৭০ অনুচ্ছেদ বাতিলের মতো এটি সহজ নয়। এতে সব ধর্ম আছে, শুধু মুসলমান নয়, এতে শিখ, খ্রিস্টান, উপজাতি, জৈন, পার্সি রয়েছে… একই সঙ্গে এত ধর্মকে ক্ষুব্ধ করা কারও জন্যই ভালো হবে না। সরকার এবং এই সরকারের প্রতি আমার পরামর্শ, তারা যেন কখনোই এমন পদক্ষেপ নেওয়ার কথা না ভাবেন।”

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top