News Flash

  • Home
  • বিদেশ
  • বিতর্কের মুখে সমস্ত টাইটানিক অভিযান বাতিল করল ওশানগেট
Image

বিতর্কের মুখে সমস্ত টাইটানিক অভিযান বাতিল করল ওশানগেট

ওয়াশিংটন, ৭ জুলাই (হি.স.) : বিতর্কের মুখে সমস্ত টাইটানিক অভিযান বাতিল করল বিতর্কিত সংস্থা ওশানগেট । সংস্থার তরফে জানিয়ে দেওয়া হল তারা তাদের সমস্ত অনুসন্ধানমূলক ও বাণিজ্যিক অভিযান বন্ধ রাখছে। ওশানগেটের ওয়েবসাইটেই তা জানানো হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থা। ওয়েবসাইটটিতে একটি লাল ব্যানারে কেবল জানিয়ে দেওয়া হয়েছে, ‘ওশানগেট সমস্ত অনুসন্ধানমূলক ও বাণিজ্যিক যাত্রা বন্ধ রাখছে।’ এর বেশি আর কিছু জানানো হয়নি।

গত ১৮ জুন সমুদ্রের গভীরে যাত্রা করে টাইটান। কিন্তু এর ১ ঘণ্টা ৪৫ মিনিট পরেই তার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায় উপরের পৃথিবীর। বেশ কয়েকদিন পরে পাওয়া যায় সাবমেরিনের ধ্বংসাবশেষ। সন্ধান মেলে সাবমেরিনে থাকা পাঁচ যাত্রীর দেহাংশেরও। কী করে ওই ডুবোজাহাজটি ভেঙে পড়ল তা অবশ্য জানা যায়নি। কিন্তু পুরনো যাত্রীরা অভিযোগ তুলেছেন সংস্থার কর্ণধারদের দিকেই। তাঁরা দুষছেন ওশেনগেট কোম্পানির সিইও স্টকটন রাশকে।

যদিও এরপর ফের সমুদ্রের তলদেশে পড়ে থাকা টাইটানিকের ভগ্ন দশা দেখতে যাওয়ার বিজ্ঞাপন করতে দেখা গিয়েছিল ওশানগেট সংস্থাকে। ২০২৪ সালের জুনেই টাইটানিকের ধ্বংসাবশেষের উদ্দেশে দু’টি অভিযানের কথা ঘোষণা করেছিল তারা। যা নিয়ে শুরু হয় নয়া বিতর্ক। যার ফলে এবার বাতিল হল সবই। তাদের তরফে কোনও কারণ না জানালেও মনে করা হচ্ছে, সমালোচনার মুখেই পিছু হটল ওশানগেট।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০৩, এখনও নিখোঁজ প্রায় ৪,০০০

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জেলার নদীর তীরে…

ByByNews Desk Sep 1, 2026

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top