News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রত্যাশিত বৃষ্টি বেপাত্তা; গরমও ততধিক নেই দক্ষিণবঙ্গে, মনোরমই রয়েছে আবহাওয়া
Image

প্রত্যাশিত বৃষ্টি বেপাত্তা; গরমও ততধিক নেই দক্ষিণবঙ্গে, মনোরমই রয়েছে আবহাওয়া

কলকাতা, ৭ জুলাই (হি.স.): বর্ষার আগমণ হয়েছে ঠিকই, তবুও প্রত্যাশিত বৃষ্টির দেখা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে, তাই গরমও তেমন নেই। আবহাওয়া মোটামুটি মনোরমই রয়েছে। তবে, কখনও কখনও রোদের তেজে অনুভূত হচ্ছে গরম। যা অবশ্য সাময়িকের জন্য, বৃষ্টি হতেই ফের অনুভূত হচ্ছে মনোরম আবহাওয়া। আপাতত এমনই থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া।

তাপমাত্রার পারদও খুব বেশি চড়বে না। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় আবার হালকা বৃষ্টিও হবে। ঠিক যেমন শুক্রবার ভোরের দিকে বৃষ্টি হয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। কলকাতায় সেভাবে বৃষ্টি না হলেও, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি হচ্ছে। এই জেলাগুলিতে সেভাবে গরমও অনুভূত হচ্ছে না।

দক্ষিণবঙ্গের আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও, বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের ওপরের ৫টি জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙ-এ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির পাশাপাশি মালদহ ও উত্তর ও দিনাজপুর জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top