News Flash

  • Home
  • প্রধান খবর
  • বহিরাগতরা নন্দীগ্রামে গোলমাল পাকাতে ঢুকলে বাড়ি ফিরবে না: শুভেন্দু
Image

বহিরাগতরা নন্দীগ্রামে গোলমাল পাকাতে ঢুকলে বাড়ি ফিরবে না: শুভেন্দু

কলকাতা, ৭ জুলাই (হি.স.) : রাত পোহালেই পঞ্চায়েত ভোট। ভোটের আগের দিন বহিরাগত দুষ্কৃতীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিকেলে কলকাতায় সাংবাদিক বৈঠকে বহিরাগত দুষ্কৃতীদের ইস্যুতে এক প্রশ্নের জবাবে শুভেন্দুর কড়া হুঁশিয়ারি, ‘বহিরাগত কেউ গোলমাল পাকাতে ঢুকলে, তারা আর বাড়িতে ফিরবেন না… এটুকু বলতে পারি।’

আগামীকাল পঞ্চায়েত ভোটের দিন বহিরাহত কেউ যদি নন্দীগ্রামে ঢোকার চেষ্টা করে, তাহলে প্রতিরোধ হবে বলেও জানিয়ে দিয়েছেন শুভেন্দু। পঞ্চায়েতের জন্য কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী থাকছে, কোথায় কুইক রেসপন্স টিম থাকছে, সেই সম্পর্কিত তথ্য সাংবাদিক বৈঠক চলাকালীনও আসেনি বিরোধী দলনেতার হাতে। সেই তথ্য হাতে পাওয়ার পর, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সেই কথাও বুঝিয়ে দিয়েছেন তিনি। তবে নন্দীগ্রামের বিধায়কের বক্তব্য, ‘আমরা প্রস্তুত আছি। সাধারণ মানষ প্রস্তুত আছে। পুলিশের ভরসায় ভোট হয় না, হবেও না।’ ‘বহিরাগত কেউ গোলমাল পাকাতে ঢুকলে, তারা আর বাড়িতে ফিরবেন না… এটুকু বলতে পারি।’ এরপরই নন্দীগ্রামের বিধায়কের সংযোজন, ‘(বহিরাগতরা) জেলে যাবে, নাকি অন্য কোথাও যাবে, সেটা পরে বলব। আমার দম আছে। আমার এলাকা, আমি বুঝিয়ে দেব।’

উল্লেখ্য, বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে আশঙ্কার কথা গতকালও শোনা গিয়েছিল বিধানসভার বিরোধী দলনেতার মুখে। সন্দেশখালি ও ক্যানিং থেকে ‘বাছাই করা গুন্ডা’ ভোটের আগে কেন্দামারিতে ঢোকার চেষ্টা করতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছিলেন তিনি। শুভেন্দু এও বলেছিলেন, বিধায়ক হিসেবে তিনিই এলাকার সাধারণ মানুষের ‘চৌকিদার’।

তবে ভোটের দিন শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ন্ত্রণ করছে কমিশন। কমিশনের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টেও গিয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, শুভেন্দু যেখানকার ভোটার, সেখানেই থাকতে হবে তাঁকে।

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026

পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি কামনা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পশ্চিমবঙ্গের উন্নতি…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top