News Flash

  • Home
  • প্রধান খবর
  • করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ৩ রেলকর্মীকে গ্রেফতার করল সিবিআই
Image

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ৩ রেলকর্মীকে গ্রেফতার করল সিবিআই

নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.) : ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় অভিযুক্ত ৩ রেলকর্মীকে গ্রেফতার করল সিবিআই। ভয়াবহ সেই দুর্ঘটনার এক মাস ৫ দিনের মধ্যেই শুক্রবার অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । তাঁদের বিরুদ্ধে হত্যা এবং প্রমাণ ধ্বংসের ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধৃত ৩ জনের নাম অরুণ কুমার মহন্ত, মহম্মদ আমির খান এবং পাপ্পু কুমার। এঁদের বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং প্রমাণ ধ্বংসের ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ৩ রেলকর্মীর কার্যকলাপের জেরেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে এবং এরকম কিছু যে ঘটতে পারে, সে ব্যাপারে তাঁরা ওয়াকিবহাল ছিল বলে সিবিআই সূত্রে খবর।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top