News Flash

  • Home
  • প্রধান খবর
  • দামোদরে বালিখাদে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু যুবকের
Image

দামোদরে বালিখাদে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু যুবকের

দুর্গাপুর, ৭ জুলাই (হি. স.) : ছাত্র মৃত্যুর পরও টনক নড়েনি। হুঁশ ফেরেনি প্রশাসনের। আবারও বালিখাদে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল যুবকের। এবার ঘটনাস্থল দামোদর নদের কাঁকসার সিলামপুর লাগোয়া সোনামুখীর রাঙামাটি বালিঘাটে। অভিযোগের আঙ্গুল অবৈধভাবে মেশিন দিয়ে বালি উত্তোলনের দিকে। যার জেরে নদীতে তৈরী হচ্ছে গভীর বালিখাদ। আর তাতেই স্নান করতে নেমে ঘটছে অঘটন। নজরদারি শিকেয়। প্রশ্ন উঠেছে ভুমি রাজস্ব দফতর ও পুলিশের ভুমিকায়।

পুলিশ সুত্রে জানা গেছে, মৃত যুবকের নাম আদিত্য চ্যাটার্জী (১৮), পুর্ব বর্ধমানের গুসকরার বাসিন্দা। কাঁকসার সিলামপুরে মামাবাড়ীতে এসেছিল। সেখানে পারিবারিক অনুষ্ঠান ছিল। বৃহস্পতিবার দুপুরে মামাবাড়ী র কয়েকজন আত্মীয়র সঙ্গে দামোদর নদে বালিখাদে স্নান করতে গিয়েছিল। ওইসময় জলের গভীরে তলিয়ে যায়। আশপাশের লোকজন বিষয়টি দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুজি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ ও উদ্ধারকারীদল। শুক্রবার দুপুরে তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রসঙ্গত, কয়েকদিন আগেই দামোদরের দুর্গাপুর ব্যারেজ এলাকায় স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হয় তিন ছাত্রের। যদিও এদিনের ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে অবৈধ বালিঘাটের দিকে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top