News Flash

Image

বনগাঁয় গুলিবিদ্ধ হয়ে মৃত ১, আহত আরও ১

বনগাঁ, ৭ জুলাই (হি.স.) : পঞ্চায়েত নির্বাচনের আগেই উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার কালুপুর এলাকার প্রকাশ্যে চলল গুলি । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। শুক্রবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ১১ টা নাগাদ বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মপুর এলাকায় রাস্তার ধারে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথচলতি মানুষে। তার গোটা শরীর তখন রক্তে ভেসে যাচ্ছে। পাশেই পড়ে ছিল তার মোটর বাইকটি। একই সঙ্গে থাকা আরও এক ব্যক্তির পিঠে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি কোনওরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে পাশের একটি বাড়ির গোয়ালঘরে আশ্রয় নেওয়ায় বেঁচে যান তিনি। পরে স্থানীয়রা তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, গুলিবিদ্ধ হয়ে যিনি মারা গিছেন তার নাম বিশ্বনাথ। বছর ৪৫ বয়সের ওই ব্যক্তির বাড়ি হাবড়া এলাকায়। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির নাম প্রতাপ মন্ডল। ঘটনাস্থলে কৃষ্ণ নামে আরও একজন ছিল। তার বাড়িও হাবড়া এলাকায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, নিজেদের মধ্যে কোনও বিষয়ে বিবাদের জেরে নিজেরাই একে অপরের উপর গুলি চালিয়েছে। কৃষ্ণ নামে তৃতীয় ব্যক্তি ঘটনাস্থল থেকে পলাতক। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে। তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে পুলিশ জানতে পেরেছে।

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top