News Flash

Image

আরও এক নতুন ব্যবসা শুরু রচনার

কলকাতা, ৬ জুলাই (হি.স.): অভিনেত্রী থেকে সঞ্চালিকা । বর্তমানে নতুন একটি পেশা নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় । কয়েক বছর আগে শাড়ির ব্যবসাও শুরু করেন রচনা । তবে,আর শাড়িতে নয়, এবার শুরু করলেন নিজের বিউটি প্রোডাক্ট ‘রচনা কেয়ার’ –এর ব্যবসা শুরু করেছেন রচনা ।

কয়েক বছর আগে শাড়ির ব্যবসাও শুরু করলেও অভিনেত্রী হয়ে শাড়ির ব্যবসা করায় নানা কটাক্ষও শুনতে হয়েছিল রচনাকে । তবে এসবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বরং নিজের পছন্দে এবার নতুন ব্যবসায় হাত দিলেন সে । শুরু করলেন নিজের বিউটি প্রোডাক্ট ‘রচনা কেয়ার’ । সম্প্রতি হয়ে গেল ‘রচনা কেয়ার’-এর উদ্বোধন। আপাতত ৬টি প্রোডাক্টস নিয়ে যাত্রা শুরু করলেন তিনি। রয়েছে ডে ক্রিম, নাইট ক্রিম, ফেসওয়াশ, অ্যালোভেরা জেলের মতো একাধিক প্রোডাক্ট। রচনা জানিয়েছেন তাঁর এই প্রোডাক্টস ব্যবহার পারবেন নারী-পুরুষ নির্বিশেষে। কিনতে পারবেন অনলাইন আর অফলাইনে। সব রকম দামের প্রোডাক্টস রাখা হয়েছে। ছোট থেকে বড়, সব মাপের প্রোডাক্টস আনা হয়েছে। যাতে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই কিনতে পারেন।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top