News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের মহাকাশ সংক্রান্ত কর্মসূচির ফলে মৈত্রী দেশও লাভবান হয়েছে : জিতেন্দ্র সিং
Image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের মহাকাশ সংক্রান্ত কর্মসূচির ফলে মৈত্রী দেশও লাভবান হয়েছে : জিতেন্দ্র সিং

বেঙ্গালুরু, ৬ জুলাই (হি.স.): ভারতের জি-টোয়েন্টি সভাপতিত্বে মহাকাশ অর্থনীতি বিষয়ক নেতৃবৃন্দের চতুর্থ বৈঠক বৃহস্পতিবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের মহাকাশ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচির ফলে, প্রতিবেশী মৈত্রী দেশগুলিও লাভবান হয়েছে। মহাকাশ ক্ষেত্রে সংস্কার সাধনের অঙ্গ হিসেবে উৎসাহিত হয়েছে বেসরকারি অংশীদারিত্বও। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ১৪০টি স্টার্ট আপ, আরো সফলভাবে ভারতের একাধিক মহাকাশ কর্মসূচিতে অবদান রাখতে সক্ষম হয়েছে। চন্দ্রযান ও গগনযানের মত কর্মসূচি ভারতকে মহাকাশ ক্ষেত্রে সামনের সারিতে এনে দিয়েছে বলেও জানান তিনি।

এদিন জি-২০ সম্মেলনের ফাঁকে জিতেন্দ্র সিং বলেছেন, “এখানে এই ইভেন্টটি করার জন্য আমাকে অবশ্যই জি-২০ শেরপা এবং তাঁর দলকে প্রশংসা করতে হবে…এটি ছিল স্পেস ইকোনমি লিডারস মিটিং। আমাদের মহাকাশ প্রযুক্তি এবং সামর্থ্যের ক্ষেত্রে ভারত এখন প্রায় প্রথম সারির দেশ।” কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আরও বলেছেন, “বিগত ৯ বছরে, যখন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ বিভাগ খোলা-সহ বেশ কয়েকটি বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের এখন ১৪০টির মতো অত্যন্ত উজ্জ্বল স্টার্টআপ রয়েছে।”

Releated Posts

সোনম ওয়াংচুকের অনশন ও নিট প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ সুপ্রিয়া সুলের

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): সোনম ওয়াংচুকের চলমান অনশন এবং নিট-ইউজি প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের চালক পেলেন বিশেষ প্রশিক্ষণ, নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): শুক্রবার হরিয়ানার জিন্দ থেকে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

ছত্তিশগড়ের কচ্ছাপাল জঙ্গলে নকশালদের অস্ত্রভাণ্ডার উদ্ধার, পুলিশ-বিএসএফের যৌথ অভিযান

রায়পুর/নারায়ণপুর, ১৭ জুলাই (আইএএনএস): ছত্তিশগড়ে নকশাল বিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শুক্রবার নারায়ণপুর পুলিশ এবং সীমান্ত…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

বেরেলিতে গোরু জবাইয়ের অভিযোগে পুলিশের অভিযান, গ্রেফতার ২; উদ্ধার অবৈধ আগ্নেয়াস্ত্র

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বেরেলি জেলায় গোরু জবাইয়ের অভিযোগে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top