News Flash

  • Home
  • খেলা
  • ফুলো জানো-জম্পুইজলার ম্যাচ দিয়ে আজ থেকে মহিলা লীগ ফুটবল
Image

ফুলো জানো-জম্পুইজলার ম্যাচ দিয়ে আজ থেকে মহিলা লীগ ফুটবল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই।।  ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত মহিলা লিগ ফুটবল আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় এডি নগরস্থিত পুলিশ গ্রাউন্ডে ফুলো জানো ক্লাব ও জম্পুইজলা  প্লে সেন্টারের ম্যাচ দিয়ে শুরু হবে মহিলা লিগ ফুটবল টুর্নামেন্ট।  প্রাক্তন ফুটবলার রুমিতা দেববর্মা ফুটবলে কিক করে লীগের সূচনা করবে। উল্লেখ্য মহিলা লিগ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী অপর চারটি দল হলো: ত্রিপুরা স্পোর্টস স্কুল, চলমান সংঘ, কিল্লা মর্নিং ক্লাব, ইকফাই ফুটবল ক্লাব ও ত্রিপুরা পুলিশ। আগামীকাল উদ্বোধনী ম্যাচের পর থেকে ক্রমান্বয়ে ২৬ জুলাই পর্যন্ত একনাগারে প্রতিদিন বিকেলে মহিলা লিগ ফুটবলের পরবর্তী ২০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে মহিলা লীগ কমিটির সেক্রেটারি পার্থসারথি গুপ্ত ক্রীড়া সূচি ঘোষণা করে বিস্তারিত উল্লেখ করেছেন। বলা বাহুল্য, আগামীকাল মহিলা লিগ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রতিদিন প্রতিটি ম্যাচ উপভোগ করার জন্য ফুটবলপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন মহিলা লীগ কমিটির সেক্রেটারি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top