News Flash

  • Home
  • দিনের খবর
  • ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন প্রত্যক্ষ করল বিশ্ব, ৩ জুলাই সবথেকে গরমের রেকর্ড
Image

ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন প্রত্যক্ষ করল বিশ্ব, ৩ জুলাই সবথেকে গরমের রেকর্ড

নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): গত সোমবার (৩ জুলাই) ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন প্রত্যক্ষ করেছে বিশ্ব। ওই দিন বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৭.০১ ডিগ্রি সেলসিয়াস। যা ২০১৬ সালের আগস্টে রেকর্ড করা ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত তেসরা জুলাই বিশ্বে উষ্ণতম দিন হিসেবে রেকর্ড করা হয়েছে। ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা সেদিন ১৭.০১ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানা গিয়েছে।

বিশ্বের বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহ জনিত পরিস্থিতি বজায় থাকায় ২০১৬ সালের আগস্ট মাসে ১৬.৯২ ডিগ্রি সেলসিয়াসের পূর্ব রেকর্ডও ওই দিন ছাপিয়ে গিয়েছে। এল নিনোর প্রভাবেই আবহাওয়া ক্ষেত্রে এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন, এল নিনো নামে পরিচিত প্রাকৃতিক আবহাওয়ার সংমিশ্রণ এবং মানবজাতির কার্বন ডাই অক্সাইডের চলমান নির্গমন এই তাপমাত্রা বাড়াচ্ছে।

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top