News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাটির ঘরে ধ্বস পড়ে মর্মান্তিক মৃত্যু মহিলার
Image

মাটির ঘরে ধ্বস পড়ে মর্মান্তিক মৃত্যু মহিলার

আগরতলা, ৫ জুলাই (হি.স.) : মাটির ঘরে ধ্বস পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মহিলা সহ চার গৃহপালিত প্রাণীর। কল্যাণপুর ঘিলাতলী এলাকার ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যরা ঘটনাটি প্রত্যক্ষ করে মহিলাকে মাটির নীচ থেকে উদ্ধার করে কল্যানপুর হাসপাতালে নিয়ে গিয়েছেন। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষনা করেন। আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কল্যাণপুর ব্লকের চেয়ারম্যান সোমেন গোপ, ভাইস চেয়ারম্যান রাজীব পাল সহ অন্যরা। স্থানীয় বিধায়ক ওই পরিবারকে সমস্ত রকম সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন।

মৃতার স্বামী জানিয়েছেন, মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষ করে তাঁর স্ত্রী সাবিত্রী সরকার (৫৬) নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। রাত আনুমানিক ৩টা নাগাদ বিকট শব্দ শুনতে পেয়ে অন্য ঘরে থাকা পরিবারের সদস্যরা ছুটে এসে প্রত্যক্ষ করেন মাটির ঘরে ধ্বস পড়েছে।পরিবারের সদস্যদের চিৎকার চেচামেচিতে জড় হয়েছে এলাকাবাসী। এলাকাবাসীর সহায়তায় পরিবারের সদস্যরা মাটির নিচ থেকে সাবিত্রী সরকারকে উদ্ধার করে কল্যানপুর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

তিনি আরও জানিয়েছেন, ঘরের চারদিকের দেওয়াল ভাঙা ছিল। গতকাল রাতে কল্যানপুর এলাকায় টানা ভারী বৃষ্টিপাত হয়েছিল, তাতে ঘরটি ভেঙে পড়েছে বলে জানান তিনি। গতকাল রাতে মাটি চাপা পড়ে সাবিত্রী সরকারের সাথে চারটি  গৃহপালিত প্রানীও মারা গিয়েছে।

Releated Posts

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: মূলধন বাজারে প্রবেশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির এক অধ্যায়ের সূচনা করে আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top