News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় সিনিয়র মহিলা ক্রিকেট ফাইনালের পথে সোনাপুর স্কুল ‘‌বি’ দল
Image

বিলোনিয়ায় সিনিয়র মহিলা ক্রিকেট ফাইনালের পথে সোনাপুর স্কুল ‘‌বি’ দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই।।ফাইনালে যাওয়ার পথে এক কদম এগিয়ে গেলো সোনাপুর স্কুল ‘‌বি’ দল। টানা ২ ম্যাচে জয় পেয়ে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের টি-‌২০ আসরে। ৩ দলীয় আসরের প্রথম লিগের শেষ ম্যাচে সোনাপুর ‘‌বি’ দল ৯ উইকেটে পরাজিত করে রাধানগর স্কুলকে। পর পর দুই ম্যাচে পরাজিত হয়ে রাধানগর স্কুল অনেকটাই পিছিয়ে পড়লো। বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত ম্যাচে বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে রাধানগর স্কুল নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৬ রান করতে সক্ষম হয়। দল অতিরিক্ত খাতে যদি ৩২ রান না পেতো তাহলে দলীয় স্কোর হয়তোবা ৪০ রানের গন্ডি পার হতো না। দলের পক্ষে দলনায়িকা অপর্ণা রুদ্র ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং সুমি চক্রবর্তী ২৩ বল খেলে ১১ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা  রাখতে পারেনি। দলের ৫ জন ব্যাটসম্যান কোনও রান করেনি।‌‌ সোনাপুর স্কুল ‘‌বি’ দলের পক্ষে জ্যোৎস্না ভৌমিক ১৪ রান দিয়ে ৩ টি এবং প্রীয়াশি রুদ্র পাল ১৮ রান দিয়ে ২ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে শুরুতেই মিতালী সেনকে (‌‌০) হারানোর পর সোনাপুর স্কুল ‘‌বি’ দলের হযে রুখে দাড়ায় পম্পা দাস এবং পূজা পাল। ওই দুজন কড়া প্রতিরোধ গড়ে তোলে। এবং দলকে কাঙ্খিত জয় এনে দেয়। পম্পা ৪০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২০ রানে এবং পূজা ৫০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায।এ ১৭ রানে অপরাজিত থেকে যায়। দল অতিরিক্ত খাতে পায় ৪০ রান। রাধানগর স্কুলের পক্ষে সুমিত চক্রবর্তী ৪ রান দিয়ে একমাত্র উইকেট টি পেয়েছে। ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top