News Flash

  • Home
  • দিনের খবর
  • অধীরের আরজি খারিজ, একদফাতেই পঞ্চায়েত ভোট, জানাল হাই কোর্ট
Image

অধীরের আরজি খারিজ, একদফাতেই পঞ্চায়েত ভোট, জানাল হাই কোর্ট

কলকাতা, ৫ জুলাই (হি. স.) : পঞ্চায়েত ভোটে দফা বাড়ানোর আরজি নিয়ে হাই কোর্টে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সেই আরজি খারিজ করে দিল আদালত। জানানো হয়েছে, পর্যাপ্ত বাহিনী পাচ্ছে রাজ্য। ফলে দফা বাড়ানোর প্রয়োজন নেই। অর্থাৎ এক দফাতেই হচ্ছে পঞ্চায়েত ভোট।

রাজ্য নির্বাচন কমিশনার ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই তা নিয়ে একাধিক সংশয় তৈরি হয়েছিল। প্রথম পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট করাতে চেয়েছিল রাজ্য। জল গড়ায় আদালতে। পরবর্তীতে কার্যত কেন্দ্রীয় বাহিনী চাইতে বাধ্য হয় কমিশন। সেখানেও প্রথমে নামমাত্র বাহিনী চাওয়া হয়।

পরবর্তীতে চাপে পড়ে কেন্দ্রের কাছে মোট ৮২২ কোম্পানী বাহিনী চায় নির্বাচন কমিশন। এদিকে একদফায় ভোট নিয়েও আপত্তি ছিল বিরোধীদের। দফা বাড়ানোর আরজি নিয়ে আদালতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বুধবার ছিল সেই মামলার শুনানি।

অধীরবাবুর আরজি খারিজ করে এদিন হাই কোর্টের তরফে বলা হয়েছে, ৮২২ কোম্পানি বাহিনীই পাচ্ছে রাজ্য। সেই কারণে আর এক দফা ভোটে কোনও সমস্যা থাকছে না। তাই একদিনেই হবে ভোট।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top